দুই মুখ নিয়ে জন্ম নিল বিড়ালছানা (ভিডিও)
স্রষ্টার সৃষ্টির বিস্ময়ের কোনো শেষ নেই। এই যেমন আমেরিকার ওরেগন রাজ্যে একটি পরিবারে জন্ম নিয়েছে দু'মুখওয়ালা বিড়ালছানা। তার নাম রাখা হয়েছে ‘বিসকুটস অ্যান্ড গ্র্যাভি’।
তবে আদর করে তাকে আপাতত ডাকা হচ্ছে বিসকুটস নামেই। পরিবারটি জানায়, বিড়ালছানাটির জন্মের পর দুটি মুখ দেখে তারাও অবাক হয়েছিলেন। দুই মুখ দিয়েই সে খেতে পারে।
এমনকি এক মুখ দিয়ে যখন খায় তখন অন্যমুখ দিয়ে ম্যাও ম্যাও আওয়াজ করতে পারে। তার রয়েছে দুটি নাক ও চারটি চোখও। এ ধরণের বিড়াল সাধারণত খুব বেশিদিন না বাঁচলেও পরিবারটি আশাবাদী তাদের বিসকুটস অনেক দিন বাঁচবে।
সূত্র: বিবিসি

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.