চলে গেলেন বলিউড খল-অভিনেতা মহেশ
বলিউডের খল-অভিনেতা মহেশ আনন্দ আর নেই। শনিবার মুম্বাইয়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর।
নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করা মহেশ আনন্দের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা রহস্য। কারণ কেউ বলছে, হার্ট অ্যাটাকে, কেউ বলছে অন্যকোনো কারণে তিনি মারা গেছেন। তবে তিনি কীভাবে মারা গেছেন তা এখনও নিশ্চিত করা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
‘শাহেনশাহ’, ‘মজবুর’, ‘স্বর্গ’, ‘থানাদার’, ‘গুমরাহ’, ‘খুদদার’, ‘বেতাজ বাদশা’, ‘বিজেতা’, ‘কুরুক্ষেত্র’সহ অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.