দিশার স্বীকারোক্তিঃ সে লাজুক, আমিও লাজুক, বরফ গলছে না!

বলিউডের হালের সেনসেশন টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্কের গল্প কে না জানেন। প্রায়ই তাঁদের লাঞ্চ বা ডিনার ডেটে দেখা যায়, যদিও দুজনের কেউ প্রেমের কথা স্বীকার করেননি। গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, তাঁরা ‘শুধু ঘনিষ্ঠ বন্ধু’।সম্প্রতি একটি বিনোদন সংবাদমাধ্যম টুইটার ব্যবহারকারী এক ভক্তের প্রশ্নের উত্তর দেওয়ার আহ্বান জানান দিশা পাটানিকে। ওই ভক্তের জিজ্ঞাসা, ‘যুগল হিসেবে তোমাদের দুজনকেই ভালোবাসে মানুষ, তবে কেন তোমরা সম্পর্ককে স্বীকার করে নিচ্ছ না?’
উত্তরে ‘বাঘি’ অভিনেত্রী বলেন, দীর্ঘদিন ধরে টাইগার শ্রফের ‘মন পাওয়ার’ চেষ্টা করছেন তিনি। “দীর্ঘদিন ধরেই ওর মন পাওয়ার চেষ্টা করছি। এবার আমি ‘ভারত’ সিনেমাটি করলাম, সব ধরনের স্টান্টই করেছি। ভেবেছি এতে যদি ওর মন গলে, কিন্তু ভাগ্য সঙ্গে নেই। হ্যাঁ, আমরা একসঙ্গে খেতে বের হই, তবে এর মানে এই নয় যে ও আমার প্রতি অনুরক্ত বা ক্রাশ হওয়ার মতো। আপনি অবশ্যই পরে ওর সঙ্গে এ নিয়ে কথা বলবেন। সে লাজুক এবং আমিও লাজুক, কারোরই বরফ গলছে না,” বলেন দিশা।
দিশা ও টাইগারকে সর্বশেষ ‘বাঘি টু’ সিনেমায় জুটি বাঁধতে দেখা গিয়েছে। বক্স অফিসে শতকোটির ক্লাবে পৌঁছেছিল ছবিটি।সম্প্রতি ডিএনএকে দেওয়া আরেক সাক্ষাৎকারে টাইগার শ্রফের সঙ্গে নিজের রসায়ন নিয়ে কথা বলেন দিশা পাটানি। বলেন, ‘সে আমার সেরা বন্ধু। ও ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কারো সঙ্গে আমার দোস্তি নেই।’
বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত আসন্ন ‘ভারত’-এ শরীরচর্চাশিল্পীর ভূমিকায় দেখা যাবে দিশা পাটানিকে। এ ছবির ‘স্লো মোশন’ গান মুক্তির পর অন্তর্জাল দুনিয়ায় রীতিমতো ঝড় বয়ে গেছে। দিশার আবেদনময় লুক আর খুনে নাচে দিশেহারা ভক্তকুল। হলুদ শাড়ি পরা দিশার স্টান্ট আর নাচে মুগ্ধ সিনেপ্রেমীরা।এবারের ঈদুল ফিতরে মুক্তি পাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হচ্ছে সালমানের। সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। ‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ও দিশা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের।দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে।‘ভারত’-এর পর দিশা পাটানিকে মোহিত সুরির ‘মালাঙ্গ’ সিনেমায় দেখা যাবে। এতে আরো রয়েছেন আদিত্য রায় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু।
সূত্র : ইন্ডিয়া টুডে
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.