‘ইরাক থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি তেল লুট করছে আমেরিকা’
মার্কিন সরকার বিগত ১৬ বছর ধরে প্রতিদিন ইরাকের ১০ লাখ ব্যারেলেরও বেশি জ্বালালি তেল যুদ্ধের ক্ষতিপূরণের নামে লুট করছে বলে অভিযোগ করেছেন ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোওয়াহ্হেদি কেরমানি।তেহরানে শুক্রবার (১ নভেম্বর) জুমার খুতবায় এ তথ্য জানান। তেহরানের জুমা নামাজের আয়াতুল্লাহ মোওয়াহ্হেদি কেরমানি বলেন, ‘শত্রুরা এ অঞ্চলের দেশগুলোতে গণ-আন্দোলনের নামে দাঙ্গা-হাঙ্গামা বাধানোর এবং সেগুলোকে অপব্যবহারের চেষ্টা করছে।’
এ প্রসঙ্গে আয়াতুল্লাহ মোওয়াহ্হেদি কেরমানি বলেন, ‘ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যেই সহিংসতাকে মদদ দিচ্ছেন এবং সহিংসতা নিয়ন্ত্রণ না করতে ইরাকি পুলিশ বাহিনীর প্রতি আবেদন জানাচ্ছেন।’
আয়াতুল্লাহ মোওয়াহ্হেদি কেরমানি আরও বলেন, ‘পশ্চিমাদের মদদপুষ্ট কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠী কারবালা ও বসরায় অপরাধযজ্ঞ চালিয়েছে। ইরাকের জনগণের উচিত এ অপরাধীদের থেকে দূরে থাকা।’
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.