ভারতে বন্ধুদের সঙ্গে তাস খেলে আক্রান্ত ৩৯!

ভারতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দুই ট্রাকচালক সময় কাটাতে বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে তাস খেলায় মত্ত হওয়ার পর ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরের দুটি পৃথক এলাকায় এ ঘটনা ঘটেছে বলে কৃষ্ণা জেলার কালেক্টর এ এমডি ইমতিয়াজ শনিবার জানিয়েছেন।
কৃষ্ণা লঙ্কা এলাকার ওই ট্রাকচালক বিরক্তি কাটাতে বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে তাস খেলতে বসেছিলেন, ওই সময় এলাকার নারীরা জড়ো হয়ে তাম্বোলা খেলেন। এই সবকিছু মিলে এখান থেকে ২৪ জন লোক প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হন বলে জানান এ কর্মকর্তা।
ইমতিয়াজ বলেন, করিমা নগরেও একই ঘটনা ঘটেছে। এক ট্রাকচালক আশপাশে ঘুরে আড্ডা দেয়ার পর আরও প্রায় ১৫ জন আক্রান্ত হয়েছেন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.